পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে আইনি নোটিশ

০৮ নভেম্বর ২০২০, ১০:১৮ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুস্তম আলী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুস্তম আলী © ফাইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুস্তম আলীর নিকট ব্যাখ্যা চেয়ে আইনি নেটিশ দিয়েছেন এক শিক্ষক। আজ রবিবার বিকেলে ওই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. আব্দুল আলীমের পক্ষে পাবনা জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদ মাজেদ এই নোটিশ প্রেরণ করেন।

ওই নোটিশে আগামী সাত দিনের মধ্যে নোটিশের সদুত্তর না দিলে ভিসির বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা করবেন বলেও উল্লেখ করা হয়।

পাবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষক ড. আব্দুল আলীম বলেন, গত ৫ ও ৬ নভেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলী স্যারের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিলাসিতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ক্যম্পাসে একক অবস্থান কর্মসূচি পালন করি। সামাজিক মাধ্যমে স্যারের দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমান তুলে ধরি।

তিনি বলেন, এই ঘটনায় ভিসি স্যার সে সব অনিয়মের কোন ব্যাখ্যা না দিয়ে কয়েকটি গনমাধ্যমে তিনি আমাকে রাজাকার পরিবারের সন্তান বলে উল্লেখ করে বক্তব্য দেন। একই সাথে তিনি জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেই নাকি আমি এই কর্মসূচি পালন করেছি বলেও তিনি উল্লেখ করেন, যা আদৌ সত্য নয়।

এর আগে গত বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ফটকে অবস্থান নেন বাংলা বিভাগের শিক্ষক ড. আব্দুল আলীম। অবস্থান কর্মসূচিতে ড. আব্দুল আলীম নিয়োগ সংক্রান্ত অনিয়ম তদন্ত, বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের পাঁচশত কোটি টাকা ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতিসহ আট দফা দাবি তুলে ধরেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬