দ্বিতীয় মেয়াদে চুয়েট ভিসি নিয়োগ পাওয়ায় শিক্ষক সমিতির সংবর্ধনা

০৫ নভেম্বর ২০২০, ০২:৫১ PM
চুয়েটে নিযুক্ত ভাইস চ্যান্সেলরকে সংবর্ধনা

চুয়েটে নিযুক্ত ভাইস চ্যান্সেলরকে সংবর্ধনা © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার(৫ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি জনাব শ্যামল আচার্যের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক জনাব নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকগণ তাদের বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬