ফ্রান্সের ওয়েবসাইট হ্যাকের প্রতিবাদ

ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক: প্রতিবাদে ভারতীয় হ্যাকারদের রাবিপ্রবির ওয়েবসাইট হ্যাক

৩১ অক্টোবর ২০২০, ১২:৪৬ AM
রাবিপ্রবির ওয়েবসাইটের হোম পেজ

রাবিপ্রবির ওয়েবসাইটের হোম পেজ © সংগৃহীত

ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকার নামে ভারতীয় হ্যাকার কমিউনিটি কতৃর্ক হ্যাক হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ওয়েবসাইট।

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি। এরপর শুক্রবার রাতে রাবিপ্রবির ওয়েবসাইটটি হ্যাক করা হয়। GH057_5P3C706 নামের হ্যাকার দলটি এ আক্রামণ করেছেন বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে ।

রাবিপ্রবির ওয়েবসাইট হ্যাক করে ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকার বলছে, ধর্মের নামে কম সুরক্ষিত ওয়েবসাইট আক্রমণ করা একটি বোকামি। আমরা ইতিমধ্যে সতর্ক করে দিয়েছি যে, ইসলামের নামে ভারতীয় সাইবার স্পেসে হ্যাকিং বন্ধ করতে হবে।

রাবিপ্রবির ওয়েবসাইটে আরও বলছে, সকল মুসলিম হ্যাকারদের জন্য এটি কেবলমাত্র একটি সতর্কতা হল ফ্রান্স এবং ভারতীয় সাইবার স্পেসে হ্যাকিং বন্ধ করবেন। অন্যথায় আপনারা সবচেয়ে খারাপের মুখোমুখি হবেন। রাবিপ্রবির ওয়েবসাইটে ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকারদের টুইটার একাউন্টের লিংকও দেয়া হয়েছে।

এদিকে, তাৎক্ষণিক এ বিষয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কর্তৃপক্ষের কোন বক্তব্যে পাওয়া যায়নি।

পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার, জব্দ একাধিক মোব…
  • ২৭ এপ্রিল ২০২৬
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক জিয়াউর রহমান
  • ২৭ এপ্রিল ২০২৬
ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আব…
  • ২৭ এপ্রিল ২০২৬
কপাল খুলছে এনসিপির নুসরাত তাবাসসুমের!
  • ২৭ এপ্রিল ২০২৬
সবার জন্য এনসিপির দরজা খোলা, তবে...
  • ২৭ এপ্রিল ২০২৬
জীবন বিমা করপোরেশনে চাকরি, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৭ এপ্রিল ২০২৬