ধর্ম নিয়ে কটুক্তি, নোবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার

২৮ অক্টোবর ২০২০, ০৩:৩৯ PM
বহিষ্কাকৃত দুই শিক্ষার্থী

বহিষ্কাকৃত দুই শিক্ষার্থী © টিডিসি ফটো

হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী প্রতিক মজুমদার ও দীপ্ত পালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা দুজন যথাক্রমে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ফার্মেসী বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড মো আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিস্কারাদেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দন্ডনীয় অপরাধ করায় তাদের বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে। সেই সাথে কেন তাদের স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না এবং আইসিটি আইনে মামলা হবে না, তা নভেম্বরের দুই তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠার পর থেকেই তাদের স্থায়ী বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবারও শিক্ষার্থীরা একই দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬