ডেঙ্গু জ্বরে কেড়ে নিল মাভাবিপ্রবি ছাত্রীর প্রাণ

২০ অক্টোবর ২০২০, ০৭:০২ PM

© ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সিনিয়া আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)

গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ডেলটা লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ সপ্তাহ থেকে জ্বরে ভুগছিল সিনিয়া আক্তার। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ।

মোঃ শামীম রেজার এক মেয়ে ও দুই ছেলের মধ্যে সিনিয়া আক্তার বড়। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

সিনিয়া আক্তারের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দী থানার রৌহাদহতে। সেখানেই স্থানীয় কবরস্থানে আজ সকাল সাড়ে ১১টায় তাকে দাফন করা হয়েছে।

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬
আজ ২১ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্মরণীয় দিন
  • ২১ অক্টোবর ২০২৬