অনলাইনে টার্মটেস্ট ও কুইজ পরীক্ষা নেবে শাবিপ্রবি

১৯ অক্টোবর ২০২০, ০১:৫৭ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ফটো

অনলাইনে টার্মটেস্ট ও কুইজ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় শিক্ষার্থীদের সেশনজট থেকে রক্ষা করতে টার্মটেস্ট, কুইজ ও ভাইবা অনলাইনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদেরকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানানিউপাচার্য।

ফাইনাল পরীক্ষা নেয়ার ব্যাপারে তিনি বলেন, পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে তৈরি করা সফটওয়্যারকে কাজে লাগিয়ে লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে এখনো তা সিদ্ধান্ত হয়নি। এটিকে আরো পরীক্ষা-নিরীক্ষা করে আমরা লিখিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিবো।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬