সাবেক ভিসির দুর্নীতি নিয়ে বর্তমান ভিসির তদন্ত কমিটি

১৫ অক্টোবর ২০২০, ০৮:৩৬ PM
বশেমুরবিপ্রবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন

বশেমুরবিপ্রবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের সময়ে ক্রয় করা বেডের বাজারমূল্য নিয়ে উঠা অভিযোগ তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খােন্দকার নাসিরউদ্দিনের সময়ে ক্রয়কৃত আসবাবপত্রের মধ্যে প্রায় ৮০০টি স্টীলের চৌকি দীর্ঘদিন খােলা আকাশের নিচে পড়ে থাকায় ব্যবহার অনুপযােগী হয়ে পড়েছে। এসব মালামাল বাজারমূল্যের প্রায় দ্বিগুন দামে ক্রয় করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনে অভিযােগ করা হয়েছে। অভিযােগ বিষয়ে তদন্তের জন্য এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পড়ুন: ঝোপঝাড়ে পরিণত হচ্ছে বশেমুরবিপ্রবির কোটি টাকার আসবাবপত্র

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি চার সদস্য হলেন- আইন অনুষদের ডিন মাে. আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার, বশেমুরবিপ্রবি, বশেমুরবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক এবংবশেমুরবিপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক।

কমিটিকে আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রয়ােজনীয় কাজ সমাপ্ত করে তাদের মূল্যায়ণ রিপাের্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট সরাসরি উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের সময়ে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত দু’বছরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে একটি ও খুলনা শিপইয়ার্ড থেকে ১০টি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মোট ৪৪,৮২৭,৬২৫ টাকা মূল্যে ২৬৭০টি হোস্টেল বেড ক্রয় করা হয়। কিন্তু প্রয়োজনের অধিক বেড ক্রয় করায় প্রায় আট শতাধিক (৮০০) বেড দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে রোদ-বৃষ্টি এবং ধুলোবালির কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence