প্রেমিকের মৃত্যুর শোক সইতে না পেরেই আত্মহত্যা বশেমুরবিপ্রবি ছাত্রীর

১১ অক্টোবর ২০২০, ০৬:৩০ PM
মনীষা হীরা

মনীষা হীরা © সংগৃহীত

প্রেমিকের মৃত্যুর শোক সইতে না পেরেই গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী মনীষা হীরা আত্মহত্যার পথ বেঁচে নেন। 

ওই ছাত্রীর সহপাঠীরা জানান, প্রায় এক মাস আগে মনীষা হীরার প্রেমিক আত্মহত্যা করেন। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাদের ধারণা, প্রেমিকের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

জানা যায়, মনীষা হীরা শহরের চাঁদমারী রোডের সবুজবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। শনিবার রাতে ওই বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তার বাবার নাম তুষার হীরা।

আত্মহত্যার বিষয়ে তার সহপাঠী ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিজন বলেন, আত্মহত্যার কারণ কেউ জানেন না। তবে এক দেড় মাস আগে তার বয়ফ্রেন্ড আত্মহত্যা করে। এতে সে ডিপ্রেশনে ছিল। সম্প্রতি তার বিয়ে ঠিক হয় এবং আশীর্বাদও হয়েছিল।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনেই সকাল ১০টার দিকে মনীষার বাড়িতে যাই। তার বাবার কাছ থেকে জানতে পারি সকালে তিনি ওয়াশরুমে যাওয়ার সময় দেখেন মনীষা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আমি ও ম্যানেজমেন্ট পরিবার গভীরভাবে শোকাহত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীর বাড়িতে যান। মেয়েটি ডিপ্রেশনে ভুগছিল বলে জেনেছি।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬