আবরার ফাহাদকে নিয়ে আজহারীর ফেসবুক স্ট্যাটাস

০৮ অক্টোবর ২০২০, ১২:০৭ AM
মিজানুর রহমান আজহারী ও আবরার ফাহাদ

মিজানুর রহমান আজহারী ও আবরার ফাহাদ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী।

বুধবার রাতে আজহারীর ফেসবুক পেজে পবিত্র কোরআন শরীফের সূরা আল-ইনফিতারের ১৩-১৪ নম্বর আয়াত উল্লেখ করে তিনি লিখেন, ‘শহীদ আবরার ফাহাদ যেন আবরারদের সাথেই পরম আনন্দে থাকে।’

কোরআনের আয়াতে উল্লেখ করা হয়, ‘নিশ্চই আবরার তথা ন্যায়নিষ্ঠগণ থাকবে জান্নাতে পরম আনন্দে, আর ফুজ্জার তথা দুরাচারগণ থাকবে জাহান্নামে।’

বুয়েটের শেরে-বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের গণ পিটুনিতে মারা যান মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ২০১৯ সালের বছরের ৬ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।

এরপরে গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬
সুখবর পাচ্ছেন প্রায় ৩০০ শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভ…
  • ২২ এপ্রিল ২০২৬