আবরার হত্যাকাণ্ড: নিরপেক্ষ রায় প্রকাশের জোর দাবি বুয়েট এলামনাইয়ের

০৬ অক্টোবর ২০২০, ১০:৫৫ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার এক বছর আজ (৬ অক্টোবর)। ২০১৯ সালের এইদিন রাতে বুয়েটের শেরে-বাংলা হলের নিজ কক্ষে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে।

প্রথম মৃত্যুবার্ষিকীতে বুয়েট এলামনাইয়ের সকল সদস্য তাকে গভীর শোক ও মমতার সাথে স্মরণ করছে এবং আবরারের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলছে, “এই হত্যাকাণ্ডের বিচার চলমান। আমরা এই বিচার প্রক্রিয়া বেগবান এবং এর নিরপেক্ষ রায় প্রকাশ করার জন্য আবারও জোর দাবি জানাচ্ছি।”

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটের অভ্যন্তরীণ পরিবেশ নিরাপদ ও শিক্ষাবান্ধব রাখবার উদ্দেশে আবরার হত্যার পরবর্তীতে সরকার ও বুয়েট প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্তসমূহকে বুয়েট এলামনাই স্বাগত জানাচ্ছে। একই সাথে এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে ভবিষ্যতেও সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে সেই বিষয়ে দৃঢ় আশাবাদ প্রকাশ করছে। আবরার ফাহাদের বিদেহী আত্মার শান্তির জন্য মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা।”

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬