আবরারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণ করল বুয়েট

০৬ অক্টোবর ২০২০, ০৪:১১ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ফটো

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। 

আবরারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কথা স্মরণ করছে বুয়েট কর্তৃপক্ষ। আজ এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলছে, “আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার শােক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের নিকট অকাল প্রয়াত মেধাবী এই শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার পরিজন যেন এই অপরিমেয় শােক সহ্য করতে পারেন এই জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি।”

 

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬