শাবিপ্রবির দিক থিয়েটারের ‘দ্বাবিংশের আবাহন’

০৪ অক্টোবর ২০২০, ১০:৪৫ PM
দিক থিয়েটারের অনুষ্ঠানের ব্যানার

দিক থিয়েটারের অনুষ্ঠানের ব্যানার © টিডিসি ফটো

২২ বছর পূর্তি উপলক্ষে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দ্বাবিংশের আবাহন’ আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শঅবিপ্রবি) অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’। আগামী ৯ অক্টোবর থেকে দুই দিনব্যাপী চলবে এ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ রবিবার (৪ অক্টোবর) সংগঠনটির সভাপতি অনিক সাহা ও সাধারণ সম্পাদক পাপ্পু রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে করোনা মহামারীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লড়ে যাওয়া যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে দিক থিয়েটার তাদের প্রতি ‘দ্বাবিংশের আবাহন’ উৎসর্গ করছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ অক্টোবর সকাল ১১টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে এবং ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবে দিক থিয়েটার, মাভৈঃ আবৃত্তি সংসদ, আজ মুক্তমঞ্চ ও নোঙর।

অনুষ্ঠানটি দিক থিয়েটারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬