আইইউটির সাথে সমঝোতা স্মারক সই করল রবি

২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৩ PM

© লোগো

চতুর্থ শিল্প বিপ্লবের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো এবং যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রবি আজিয়াটা লিমিটেড এবং গাজীপুরস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। এর ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী হিসেবে রবির নেয়া ধারাবাহিক প্রচেষ্টা এক নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছে মুঠোফোন অপারেটরটি।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি বলছে, রবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান এবং আইইউটির উপ-উপচার্য ড. ওমর জাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ডিজিটাল উপায়ে চুক্তিটি সই করেন। এ সময় রবি ও আইইউটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন নলেজ শেয়ারিং সেশন, প্রকল্প এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইইউটির শিক্ষার্থীদের ডেটা অ্যানালিটিক্স, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংকস (আইওটি)- এর সর্বশেষ উন্নয়নের সাথে পরিচয় করিয়ে দেয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ আইইউটির শিক্ষার্থীদের জন্য ‘দি ফিউচার ইজ কলিং’ শীর্ষক একটি আকর্ষণীয় মাস্টারক্লাস পরিচালনা করেন।

সমঝোতা চুক্তিটি বাজার গবেষণা প্রকল্প, ব্র্যান্ড ও ব্যক্তিত্ব সনাক্তকরণ ইত্যাদি ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে এই টেকসই ও কার্যকর অংশীদারিত্বের ফলে মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের পথ আরো প্রশস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করে রবি।

ট্যাগ: মোবাইল
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬