শাবিপ্রবির নিজস্ব রেডিও স্টেশনের উদ্বোধন

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪২ PM

© ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীদের গান এবং আন্তর্জাতিক সংবাদ শোনা নিশ্চিত করতে  নিজস্ব রেডিও এপ্লিকেশন ‘সাস্টকাস্ট’র উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন ‘রোবোসাস্ট’।

সাস্টকাস্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা থেকে যুক্ত ছিলেন ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এবং সাস্টকাস্ট’র উপদেষ্টা বিশ্বপ্রিয় চক্রবর্তী, দলনেতা এবং সাবেক সাধারণ সম্পাদক সোহান মির্জা ও তার টিমের অন্যান্য সদস্যরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় রোবোসাস্ট’র ফেসবুক পেইজ থেকে এর উদ্বোধন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সংগঠনটির টিম লিডার সোহান মির্জা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দক্ষতা সম্পন্ন এই রেডিও এপ্লিকেশনে আপাতত ফিচার হিসেবে ‘প্লে দ্যা স্ট্রিম’ এবং ‘প্লে দ্যা নিউজ’ রয়েছে। যেখানে যেকোনো সময়ে গান ও আন্তর্জাতিক সংবাদ শোনা যাবে।

রেডিওটিতে গান বাছাইয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এর সকল অনুষ্ঠানের সময়সূচী নির্ধারিত হবে। পাশাপাশি শিডিউল্ড প্রোগ্রামসহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনগুলোর সাথে প্রতি সপ্তাহে লাইভ প্রোগ্রামের ইচ্ছা রয়েছে বলে জানান তারা।

জানা যায়, ‘রোবোসাস্ট’, ‘সাস্ট সিএসই’ এবং ‘টিম মিয়াও’ এর সমন্বিত আয়োজনের ফসল এই ‘সাস্টকাস্ট’। ২০১৬ সাল থেকে তারা এই এপ্লিকেশনের প্রাথমিক কাজ শুরু করেন এবং অবশেষে আজ এই এপ্লিকেশনটির বেটা ভার্সন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এপ্লিকেশনটির টেক টিমে কাজ করেছেন সিএসই ২০১৬-১৭ সেশনের ইশতিয়াক শিহাব ও নাজিয়া তাসনিম এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমে কাজ করেছেন যন্ত্রকৌশল ২০১৬-১৭ সেশনের এনামুল হক, সামিউল হাসান ও তানভীর মাহতাব তন্ময়।

তবে খুব শীঘ্রই তাদের টিমে আরও লোকজন যুক্ত করার পাশাপাশি এপ্লিকেশনটিতে আরো ফিচার যুক্ত করবেন বলে জানান তারা।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬