বশেমুরবিপ্রবিতে ফের কম্পিউটার চুরি

১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৮ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফের কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এবার বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দুটি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির সভাপতি তছলিম আহম্মদ।

তিনি বলেন, “চুরির ঘটনাটি ঠিক কবে বা কীভাবে ঘটেছে এ বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে রেজাল্ট সংক্রান্ত কাজে গতকাল (১৫ সেপ্টেম্বর) বিভাগ খুললে ছাউনি ভাঙাসহ ২টি কম্পিউটার নিখোঁজ পাইনি। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি।”

তিনি বলেন, আমাদের এই কক্ষের চারপাশে ঝোপঝাড় রয়েছে। কক্ষটি থেকে মাত্র দশ হাত দূরে একটা খোলা টয়লেট আর পাঁচ হাত দূরে একটা ছোট টিনশেড ভবন রয়েছে। যেখানে কারা থাকে আমরা জানি না। এসব কারণে এবং গরু, ছাগল ও সাপের উপদ্রবে আমরা ইতোপূর্বেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা চিঠি দিয়েছিলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভাগটিতে সভাপতি এবং শিক্ষকদের জন্য পৃথক কোনো কক্ষ নেই। ছোট একটি কক্ষেই সভাপতিসহ অন্যান্য শিক্ষকদের বসার ব্যবস্থা রয়েছে। ওই একই কক্ষেই বিভাগটির প্রশাসনিক কার্যক্রম ও পরিচালনা করা হচ্ছে। এছাড়া কক্ষটির চারপাশ ঘাস এবং লতাগুল্মে ঘেরা। এমনকি রয়েছে সাপের উপদ্রবও।

এদিকে চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনও অফিসিয়ালি আমরা কিছু জানতে পারিনি। তবে শুনেছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দুটি কম্পিউটার চুরি হয়েছে।”

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। যার ১৫টি কম্পিউটার এখনও উদ্ধার হয়নি। এছাড়া ২০১৭ এবং ২০১৮ সালেও বিশ্ববিদ্যালয়টি থেকে প্রায় শতাধিক কম্পিউটার চুরির ঘটনা ঘটেছিল।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬