শিক্ষার্থীদের ফের ইন্টারনেট ডাটা দিল শাবিপ্রবি

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩০ PM

© ফাইল ফটো

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের মাধ্যমে এই ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীকে দ্বিতীয় মেয়াদে ১৫ জিবি (গিগাবাইট) করে ডাটা প্রদান করা হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে গত ১৬ আগস্ট ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি (গিগাবাইট) করে ডাটা প্রদান করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউনের মাঝে শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে সারাদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এরই ধারাবাহিকতায় অনলাইন ক্লাসকার্যক্রম চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি।

বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফের ৩ পরামর্শ: কে কত ঘণ্টা পড়ছে,…
  • ২১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের আবেদন শেষ সময় ২…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে স্বপ্নের ডিভি লটারি, আবেদন করবেন যেভাবে
  • ২১ অক্টোবর ২০২৬
ফাইনালে উঠার সমীকরণে কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ২১ অক্টোবর ২০২৬
কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাইসহ গ্রেপ্তার ৫
  • ২১ অক্টোবর ২০২৬