কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

আজ রবিবার বিকেল পৌঁনে ছয়টায় তদন্ত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদের নিকট প্রতিবেদন জমা দেয়া হয়।

প্রতিবেদনের বিষয়ে তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, “আমরা সফলভাবে তদন্ত কাজ সম্পন্ন করেছি। আশা করছি প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে এবং আমাদের অবশিষ্ট কম্পিউটারগুলোও উদ্ধার হবে।”

এ ঘটনায় গণমাধ্যমের ভুমিকা নিয়ে তিনি বলেন, “আমরা আশা করি গণমাধ্যম সবসময় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং প্রকৃত সত্য তুলে ধরবে।”

প্রসঙ্গত, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে এবং ৩৪ টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরির ঘটনা তদন্তে গত ১০ আগস্ট সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬