বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:২১ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব যোগদান করেছেন। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজ অফিস কক্ষে তিনি যোগদান পত্রে স্বাক্ষর করেন। পরে টুঙ্গীপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দোয়া পাঠ করেন তিনি।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো: শাহজাহান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মুহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন শেখ আশিকুর রহমান প্রিন্স, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: নূরউদ্দিন আহমদ, প্রক্টর ড. মো: রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জি: এসএম এস্কান্দার আলী, শিক্ষক সমিতি, অফিসার্স এসাসিয়শন ও কর্মচারী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পরে তিনি জাতির পিতার সমাধিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযাগিতা কামনা করেন। এছাড়া, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬