নোবিপ্রবি উপাচার্যকে হত্যার হুমকি

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:২১ PM

© টিডিসি ফটো

অপরিচিত নম্বর থেকে কল করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো দিদার-উল-আলমের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে। এসময় টাকা দিতে অসম্মতি জানালে ওপার থেকে তাঁকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মঙ্গলবার (১৮ আগস্ট) (০১৮২৬৭৫২৬১৪) নম্বর থেকে ফোন করে নিজেকে সর্বহারা জলদস্যু নেতা মহিউদ্দিন পরিচয় দিয়ে আমার কাছ চাঁদা দাবি করেন। এসময় টাকা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শেষে স্বপরিবারে হত্যার হুমকি দেয়।

তিনি জানান, এ ঘটনায় নিরাপত্তার জন্য ধানমন্ডি মডেল থানায় তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি জীবননাশের হুমকি প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে বিধি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

নোবিপ্রবি উপাচার্য বলেন, ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া ফোন ট্র্যাকিং করে জানতে পেরেছেন এই নম্বরটি ঢাকার পল্লবী থানার নেটওয়ার্কের অধীনে রয়েছে। তবে এ পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এই ঘটনার কিছু দিন পরেই গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নোবিপ্রবি উপাচার্যের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার আইডি থেকে পরিচিত কয়েকজনকে ইনবক্সে মেসেজ দিয়ে বিকাশের (০১৮৮৯৬৭৭২৬৪) এ নম্বরে ২ হাজার টাকা পাঠাতে বলা হয়েছে।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬