বশেমুরবিপ্রবির ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করব: নব নিযুক্ত ভিসি

০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:০২ PM
অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব

অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব © টিডিসি ফটো

সকলের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বশেমুরবিপ্রবি’র নব নিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাতকারে এই প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক এই অধ্যাপক।

তিনি বলেন, বশেমুরবিপ্রবি সম্পর্কে পত্র-পত্রিকার মাধ্যমে অনেক কিছু শুনেছি। তবে আমি এখনো দায়িত্ব গ্রহণ করিনি। তাই এই বিষয়ে এখনি মন্তব্য করা সমীচীন হবে না। দায়িত্ব নেয়ার পর সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করে যাবো।

এর আগে বুধবার বিকেলে রাষ্ট্রপ্রতির আদেশক্রমে অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে বশেমুরবিপ্রবির নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক অবসরপ্রাপ্ত ড. এ কিউ এম মাহবুবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে ৪ বছর মেয়াদে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি (অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কমকর্তা হিসেবে ক্যাম্পাসে সব সময় অবস্থান করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এরপর ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া দিয়েছিল সরকার। এ ঘটনার ১১ মাস পর স্থায়ী ভিসি পেল বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬