বশেমুরবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক এ কিউ এম মাহবুব

০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:১০ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। আজ  বুধবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক অবসরপ্রাপ্ত ড. এ কিউ এম মাহবুবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে ৪ বছর মেয়াদে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি (অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কমকর্তা হিসেবে ক্যাম্পাসে সব সময় অবস্থান করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এরপর ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া দিয়েছিল সরকার। এ ঘটনার ১১ মাস পর স্থায়ী ভিসি পেল বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬