স্থায়ী ভিসি নিয়োগের দাবিতে বশেমুরবিপ্রবিতে আন্দোলন

০২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৩ PM

© ফাইল ফটো

স্থায়ী ভিসি নিয়োগের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মচারী সমিতি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মচারী সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, কর্মচারীদের পদোন্নতি নীতিমালা সংশোধন, বেতন স্কেল অনুযায়ী ওভারটাইম নীতিমালা প্রণয়ন, কর্মচারীদের কোয়ার্টার শতভাগ বরাদ্দ নিশ্চিতকরন, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং কর্মচারীদের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে স্থায়ী ভিসি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভিসির পদ শূন্য রয়েছে। ফলে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। এই মুহূর্তে স্থায়ী ভিসি নিয়োগ না হলে এসকল সমস্যার সমাধান করা যাবে না। তাই আমরা এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন বশেমুরবিপ্রবির তৎকালীন ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এরপর ওই বছরের ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর প্রায় এক বছর পার হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে কাউকে ভিসি হিসেবে নিয়োগ দেয়নি সরকার।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬