রুয়েটের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

০১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৬ PM

© সংগৃহীত

নানা আয়োজনে উদযাপিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

এসময় মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পরে দুপুরে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে ভার্চ্যুয়াল প্লাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণে 'পোস্টার প্রেজেন্টেশন অ্যান্ড ইনোভেশন আইডিয়া কন্টেস্ট' শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. জহুরুল ইসলাম সরকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ড. মিয়া জগলুল সাদত, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম, রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ ড. আলী হোসেন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি।

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬