আইইউটির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম

০১ সেপ্টেম্বর ২০২০, ০৭:০০ PM

© টিডিসি ফটো

গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)’ নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এম রফিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৯ সালে অধ্যাপক পদ মর্যাদায় উত্তীর্ণ হন। তার কর্মজীবনে বুয়েট ছাড়াও সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মেরিন টেকনোলজি বিভাগের অধ্যাপক, মালয়েশিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম) এ খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের সদস্য ছিলেন।

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬