বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক আব্দুল জব্বার খাঁন

৩১ আগস্ট ২০২০, ০৪:০৬ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁনকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। আজ সোমবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ অনুসারে অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁনকে আগামী চার বছরের জন্য বুয়েটের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি চাইলে এর আগেই তার নিয়োগ বাতিল করতে পারবেন।

তিনি তার বর্তমান পদে সমপরিমানে বেতন-ভাতা পাবেন এবং উপ-উপাচার্য হিসেবে অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬