দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ

শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা চুয়েট উপাচার্যের

২৬ আগস্ট ২০২০, ০২:৫৭ PM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আজ বুধবার আগামী চার বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষ্যে সকালে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত উপাচার্য।

পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চুয়েট পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় চুয়েটের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের সহযোগিতা কামনা করেন। তিনি চুয়েটকে সত্যিকার অর্থেই ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার রাষ্ট্রপতি ও চুয়েটের আচার্যের এক নির্বাহী আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে ২০১৬ সালে চুয়েটের পঞ্চম উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এছাড়া ২০১৩ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬