কম্পিউটার চুরি: তদন্ত কমিটির এক সদস্যের পদত্যাগ

© ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি থেকে কমিটির সদস্য বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস. এম. এস্কান্দার আলী পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ঠিক কি কারণে তিনি পদত্যাগ করেছেন সে সম্পর্কে দ্যা ডেইলি ক্যাম্পাসকে মুঠোফোনে বলেন, ‘‘আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো কারণ নেই’’।

তদন্তকারী দলের প্রধান আব্দুল কুদ্দুস মিয়া পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই সদস্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং সে বিষয়ে আমাকে জানানো হয়েছে। পদত্যাগ গৃহীত হলে তদন্তের কাজে নতুন কোনো সদস্য যুক্ত করা হবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান জানান, তদন্তকারী দলের একজন সদস্য পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কার্যদিবসে (রবিবার) এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এস. এম. এস্কান্দার আলীর পদত্যাগের পর তদন্ত কমিটির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

এর আগে কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত কমিটিকে সকল প্রশ্নের উর্দ্ধে রাখার স্বার্থে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি থেকে গত ১৮ আগস্ট রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছিলো।

অব্যাহতির বিষয়ে মো. নজরুল ইসলাম জানিয়েছিলেন, তিনি তদন্ত কমিটির একজন সদস্য হিসেবে পুলিশকে কম্পিউটার চুরিতে জড়িতদেরকে শনাক্ত করতে এবং গ্রেফতার করতে সহযোগিতা করেছিলেন কিন্তু তারপরও কেনো তাকে অব্যহতি দেয়া হয়েছে সে বিষয়ে তিনি জানেন না।

প্রসঙ্গত, চুরির ঘটনা তদন্তে গত ১০ আগস্ট সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া, পুলিশ ইতোমধ্যে ঢাকার বনানী থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করেছে এবং কম্পিউটার চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফসহ সাত জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রে স্বামীর বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে…
  • ১৯ মার্চ ২০২৬
ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, পড়ে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৯ মার্চ ২০২৬
শুক্রবার চাঁদপুরসহ দেশের যেসব এলাকায় উদযাপন হবে ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence