শিক্ষার্থীদের ১৫ জিবি করে ইন্টারনেট ডাটা দিল শাবিপ্রবি

১৬ আগস্ট ২০২০, ০৯:২৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন ক্লাসে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ গিগা বাইট (জিবি) করে ইন্টারনেট ডাটা প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, সীমিত সম্পদের মধ্যেও আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সর্বোচ্চ সহায়তা দেয়ার চেষ্টা করি। এ প্রেক্ষিতে আগামী এক মাসের জন্য ১৫ জিবি ইন্টারনেট ডাটা সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ২১৭তম সিন্ডিকেট সভায় সব শিক্ষার্থীদের মাসিক ১৫ গিগা বাইট (জিবি) ইন্টারনেট ডাটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামীণফোনের মাধ্যমে এই ডাটা সুবিধা হচ্ছে। এছাড়া অন্যান্য অপারেটর ব্যবহারকারী শিক্ষার্থীদেরও মাসিক ডাটা সুবিধা দেওয়া হবে।

উপাচার্য আরও জানান, যে সকল শিক্ষার্থীর অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য স্মার্ট ডিভাইস নেই তাদেরকে স্বল্পমূল্যে স্মার্ট কিনে দিতে আমরা আইসিটি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। আশা করি শিগগির এ নিয়ে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আর বিশ্ববিদ্যালয়ের জুনিয়র শিক্ষকদের ক্লাস নেওয়ার যন্ত্রপাতি কেনার জন্য বিনা সুদে ৫০ হাজার টাকা লোন দেওয়া হবে।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬