হাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট ২০২০, ০৫:৩১ PM

© টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি পালনে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একাডেমিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর সকাল ৯.১৫ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ কর্মসূচিতে অংশ নেয়। পরে শোক দিবস উপলক্ষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়। ক্রমান্বয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মচারীগণ, হাবিপ্রবি স্কুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

হাবিপ্রবির বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর বাণী পাঠ করা হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধ-বিধ্বস্থ দেশকে গড়ে তুলতে দিন-রাত কাজ করছেন, বিশ্ববাসীর স্বীকৃতি আদায় করছেন, জাতিসংঘ এবং ওআইসিসহ নানা ফোরামে স্থান করে নিয়েছে বাংলাদেশ, দারিদ্র্য আর ক্ষুধা থেকে দেশ বাঁচাতে সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন; ঠিক সেই মুহুর্তে স্বাধীনতা বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক চক্রের যোগসাজসে তাঁকে হত্যা করা হয়।

তিনি বলেন, এ দেশের কিছু বিপথগামী ও কুলাঙ্গার সেনা সদস্যরা ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে যে নৃশংসভাবে হত্যা করে তা বিশ্ব ইতিহাসে বিরল।

বাণী পাঠ ও বিতরণ শেষে ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। বাদ যোহর হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে জাতির জনক ও শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষ সন্ধ্যা ৬.৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অবনমিতকরণ করা হবে।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬