বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি: যুবলীগ নেতা বহিষ্কার

১৫ আগস্ট ২০২০, ০৪:৩৩ PM

© সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় জড়িত অভিযোগে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী ও সাধারণ সম্পাদক মোল্লা মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি শিহাব উদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এমবি সাঈফ বি. মোল্লার নির্দেশে পলাশকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ থেকে সমায়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকারও আদেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বহিষ্কৃত যুবলীগ নেতা পলাশ গত উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলা থেকে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তার ভাই আমিনুল ইসলাম শরীফ ওরফে লাচ্চু শরীফ গোপীনাথপুর ইউপির বর্তমান চেয়ারম্যান।

ঈদুল আজহার ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় রেজিস্ট্রার নূর উদ্দিন আহমেদ সোমবার গোপালগঞ্জ থানায় মামলা করেছেন। এছাড়া গত ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের ৪৭টি  ও ২০১৭ সালে ৫০ টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে বলে জানান ওই কর্মকর্তা।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মহাখালীর ‘জিসান ইন্টারন্যাশনাল’ হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজনকে শুক্রবার দিবাগত রাতে এবং দুজনকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬