বশেমুরবিপ্রবির ৩৪ কম্পিউটার উদ্ধার

১৩ আগস্ট ২০২০, ১১:১১ PM

© ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টায় রাজধানীর বনানী এলাকার একটি হোটেল থেকে এসব কম্পিউটার উদ্ধার করা হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, একটি হোটেল থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়েছে এবং ওই হোটেলের দারোয়ানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় দারোয়ান জড়িত কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়না।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার হওয়া এসব কম্পিউটার শিগগির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬
‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরার ওপর নি…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক,…
  • ০৪ আগস্ট ২০২৬
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬