স্বাস্থ্যবিধি মেনে জন্মাষ্টমী উদযাপন করেছে বশেমুরবিপ্রবি

১২ আগস্ট ২০২০, ১০:১১ PM

© টিডিসি ফটো

শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রত নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে অবতার রূপে আবির্ভাব হয় ভগবান শ্রীকৃষ্ণের। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার আবির্ভাব উপলক্ষে কৃষ্ণ ভক্তরা এই দিনে ব্রত পালন করে পূজা করেন।

সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সকাল ১১টায় এ পূজা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মালম্বীর শিক্ষার্থীরা জানিয়েছেন, এ বছর মহামারি করোনাভাইরাসের কারণে বশেমুরবিপ্রবিতে জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপিত হয়েছে। হয়নি জন্মাষ্টমীর শোভাযাত্রা ও সমাবেশ। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপূজাসহ অন্য সব আচারবিধি পালন করা হয়।

বশেমুরবিপ্রবি সনাতন সংঘের সাধারণ সম্পাদক প্রীতিষ বিশ্বাস বলেন, স্বাস্থ্য বিধি মেনে সকাল ১১ টায় পূজা অনুষ্ঠিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর জন্মতিথি উপলক্ষে আমাদের প্রার্থনা ছিলো পৃথিবীর সকল মানুষ বৈশ্বিক মহামারী করোনা থেকে সকলে মুক্ত হোক, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

এসময় উপস্থিত ছিলেন সনাতন সংঘের সভপতি শ্রী ড. নিশীথ কুমার পাল, সাবেক সভপতি শ্রী তাপস বালা ও সাধারণ সম্পাদক প্রীতিশ বিশ্বাস প্রমুখ।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬