সিলেট থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারদের দুজন শাবিপ্রবি শিক্ষার্থী

১১ আগস্ট ২০২০, ১১:৪৩ PM

© প্রতীকী ছবি

জঙ্গি সন্দেহে সিলেট থেকে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য বলে ধারণা করছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপ-কমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, সিলেটে আমাদের একটি টিম গেছে। তাদের গ্রেপ্তার করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বিষয় নিশ্চিত করে বলা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নাইমুজ্জামান ও সাদি নামে শাবিপ্রবির দুই ছাত্র রয়েছে। এর মধ্যে নাইমুজ্জামান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ও সাদি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। নাইমুজ্জামান নব্য জেএমবি সিলেটের আঞ্চলিক কমান্ডার বলে দাবি করেছে পুলিশ।

পলিটিক্যাল স্টাডিজ বিভাগ সূত্রে জানা যায়, নাইমুজ্জামান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সঙ্গে অনার্স শেষ করে। সে আর মাস্টার্সে ভর্তি হয়নি। এছাড়া তার মধ্যে অনার্সে শেষের দিকে দাড়ি রাখাসহ হঠাৎ বেশকিছু পরিবর্তন আসে। বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমীন বলেন, সে আমাদের ছাত্র ছিল। আমাদের বিভাগ থেকেই অনার্স শেষ করেছ। তবে আর মাস্টার্সে ভর্তি হয়নি।

অপরদিকে পরিসংখ্যান বিভাগে সাদি নামের কোনও শিক্ষার্থী নেই উল্লেখ করে ওই বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, আমরাও এ বিষয়ে খোঁজ নিয়েছি। আমাদের বিভাগে সাদি নামের কোনও শিক্ষার্থী নেই। তবে সাদি ছদ্মনামে কেউ আছে কিনা আমাদের জানা নেই। বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি বিভাগের শিক্ষকদের থেকে শুনেছি এ নামে একজনকে আটক করেছে। তবে আমার বিভাগের শিক্ষার্থী কিনা তারা খোঁজ চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এখনও এ বিষয়ে কিছু জানি না।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পর্যন্ত সিলেট শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নাইমুজ্জামান ও সাদি শাবিপ্রবি শিক্ষার্থী। আরেকজন সিলেটের মদনমোহন কলেজের সায়েম নামক এক শিক্ষার্থী। এছাড়া বাকি দুই জনের বিষয়ে কোনও তথ্য এখনও জানা যায়নি।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬