বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি: ১৯ নিরাপত্তাকর্মীকে শোকজ

১১ আগস্ট ২০২০, ০৬:০০ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় নিরাপত্তা প্রহরীদের দায়িত্বে অবহেলার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত প্রহরীরা হলেন- শেখ মােজাহিদুর রহমান, লিয়াকত হােসেন, সুলতান ইসলাম, শরিফুল ইসলাম, আকমান হােসেন, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, মুকিত শেখ, নয়ন দাড়িয়া হাসান, মাহবুব আল হাসান, এমরান হােসেন, নাসির উদ্দিন মােল্লা, রবিউল ইসলাম, শাহ আলম, আকরাম আলী শেখ, মানস কুমার সিরালী, এমারত পাটোয়ারী, নিয়ামুল ইসলাম এবং রাজু আহমেদ।

নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ঈদ-উল-আজহার ছুটিকালীন এবং পূর্বাপর সময়ে সকল নিরাপত্তা প্রহরীর নিজ নিজ দায়িত্ব পালনের সূচি থাকলেও নিরাপত্তা প্রহরীদের অনেকেই অনুনােমােদিতভাবে অনুপস্থিত ছিলেন যা চাকরিবিধি পরিপন্থী, দায়িত্বে অবহেলার সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।

ঈদ-উল-আজহার ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে চুরির ঘটনা ঘটেছে এবং কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ চুরি গেছে।  প্রহরীরা স্ব-স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করলে হয়তাে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটত না।

নোটিশে আরও বলা হয়, মেইন গেইটে আগত ব্যক্তিদের সাথে অনেকেই সঠিক আচরণ করেন না। সুতরাং চাকরিবিধি পরিপন্থী কাজ এবং দায়িত্বে অবহেলার জন্য আপনার বিরুদ্ধে প্রসাশনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলাে।

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬