২৫০ টাকায় পাওয়া যাচ্ছে চুয়েটের ‘লাইটস এ্যান্ড শ্যাডো’ ম্যাগাজিন

০৭ আগস্ট ২০২০, ০৪:১৫ PM

© টিডিসি ফটো

উচ্চশিক্ষা জীবনের স্মৃতিকে ধরে রাখতে ফটো ম্যাগাজিন তৈরী করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীরা। ‘লাইটস এ্যান্ড শ্যাডো’ শীর্ষক এই ম্যাগাজিনটির শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘লাইটস এ্যান্ড শ্যাডো’ ম্যাগাজিনটিতে চুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাটানো প্রতিটি মুহূর্ত, আবেগঘন স্মৃতি ও অনুভূতিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ১২০টিরও বেশী ফটোগ্রাফ সম্বোলিত এই ম্যাগাজিনটি সম্পূর্ণ কালার প্রিন্টে করা হয়েছে। যাতে তুলে ধরা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি।

শিক্ষার্থীরা জানান, একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন তার ক্যাম্পাস নিয়ে অনেক স্মৃতি থেকে যায়। এটি যেহেতু চুয়েট ক্যাম্পাস কেন্দ্রিক একটি ফটো ম্যাগাজিন; তাই এখানে আমরা আশা করি চুয়েটে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের এটি আকৃষ্ট করবে।

ম্যাগাজিনটির স্যাম্পল দেখা যাবে এখানে। এটির শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০টাকা। গুগল ডক ফর্ম পূরণ করে অনলাইনেও ম্যাগাজিনটি অর্ডার যাবে। অনলাইন অর্ডার করতে এখানে ক্লিক করুন।

পড়ানোর পর নিজেকে প্রশ্ন করুন—কতজন বুঝল, যারা বুঝল না, তাদে…
  • ২১ অক্টোবর ২০২৬
কক্সবাজারে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, ভেসে গেলেন আরও দ…
  • ২১ অক্টোবর ২০২৬
নাবিল গ্রুপ নিয়োগ দেবে করপোরেট সেলস বিভাগে, আবেদন ৩ নভেম্বর…
  • ২১ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর
  • ২১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
  • ২১ অক্টোবর ২০২৬