অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত শাবিপ্রবির

১২ জুলাই ২০২০, ০৯:১২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। যেসকল শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা, প্রজেক্ট বা থিসিস জমা দেয়া বাকি রয়েছে তাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে।

একাডেমিক কাউন্সিলিং সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাডেমিক কাউন্সিলিংয়ের সদস্য এবং গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী। এছাড়াও স্নাতকোত্তর (থিসিস) শিক্ষার্থীরা তাদের থিসিস জমাদানের জন্য সাময়িক ভর্তি হতে পারবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে একাডেমিক কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্তমতে পরবর্তী সেমিস্টার চলমান রাখতে আগামী ১৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে অনলাইন ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে জানুয়ারি-জুন সেমিস্টারে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী জুলাই-ডিসেম্বর সেমিস্টারে অংশ নিতে পারবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে ইন্টারনেট সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদেরকে ইন্টারনেট সুবিধা দেয়ার শর্তে গ্রামীণফোন অপারেটরের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি চুক্তি হয়েছে।

মশারি ছাড়াই ডেঙ্গু রোগীদের চিকিৎসা, ডেঙ্গু ছড়ানোর শঙ্কা
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প…
  • ০৪ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজি ওজনের ‘তবলা’ মাছ
  • ০৪ আগস্ট ২০২৬
হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হামলার শিকার, জকসু নেতা-সাংবাদ…
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাস…
  • ০৪ আগস্ট ২০২৬