অনলাইন ক্লাসে যাচ্ছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়

০১ জুলাই ২০২০, ০৪:১৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণের কারণে স্থবির পড়া শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অনলাইন ক্লাস শুরুর কথা জানিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোজ কুমার মজুমদার বলেন, আগামী ১২ জুলাই থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরীক্ষামূলকভাবে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। পূর্ণাঙ্গরূপে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ৯ আগস্ট।

প্রসঙ্গত, গত ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির পাঠদান অনলাইনের মাধ্যমে শুরু হয়।

জানা গেছে, অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্টের পর ২১ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৯তম (জরুরি) অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬