বুয়েটের নতুন উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

২৫ জুন ২০২০, ০৩:৩৭ PM
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ এই নিয়োগ দেন। অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন।

বুয়েটের সাবেক ভিসি ড. সাইফুল ইসলামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন সত্য প্রসাদ মজুমদার। ২০১৬ সালের জুন মাসে চার বছরের জন্য নিয়োগ পান ড. সাইফুল ইসলাম।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার এর আগে বুয়েটের ছাত্র কল্যান পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপন

 

ট্যাগ: বুয়েট
একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়
  • ০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ
  • ০৪ আগস্ট ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রত…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় খাল খনন না হওয়ায় ফেরত গেল ৫৭ লাখ টাকা
  • ০৪ আগস্ট ২০২৬
তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
  • ০৪ আগস্ট ২০২৬