শাবির পাবজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা

২০ জুন ২০২০, ০৩:৪০ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘KIN’ কর্তৃক আয়োজিত পাবজি টুর্নামেন্ট ‘KIN ACTION AGAINST HUNGER 2.0’ সমাপ্ত হয়েছে। আজ শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টুর্নামেন্টে মোবাইল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন ZERO REMORSE (FATE) এবং রানার্সআপ হয়েছেন SKULL BR3AK3R। অন্যদিকে এ্যামুলেটর পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে JUVENILE THUGS (JACK DANIELS) এবং রানার্সআপ হয়েছে Storm Breakers।

ক্ষতিগ্রস্ত শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষদেরকে সহায়তা করার লক্ষ্যে 'KIN PUBG Mobile Tournament : Play To Feed A Life' টুর্নামেন্টের আয়োজন করে 'KIN'। যা Crack Platoon eSports এবং SKULL BR3AK3R GAMING স্পন্সর করে।

লকডাউনের মাঝে গেমিংয়ে উৎসাহী তরুণদেরকে খেলার সুযোগ করে দেয়ার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের সাহায্য পৌঁছে দেয়াও ছিল এ টুর্নামেন্টের উদ্দেশ্য। আজ চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে টুর্নামেন্টটির সমাপ্তি ঘটেছে। বিজয়ীদের মাঝে গেমিং এ রেজিস্ট্রেশন ফি বাবদ প্রাপ্ত অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে প্রাইজমানি পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও প্রথম ১০টি টীমকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুর্নামেন্টে রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থ হতে প্রাইজমানি ব্যতিত সম্পূর্ণ অর্থ করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যে প্রদানে ব্যয় করা হবে।

উল্লেখ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'KIN'। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ব্যতিক্রমধর্মী নানা উদ্যোগের মাধ্যমে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬