শাবিপ্রবির অনলাইন ক্লাসে অংশ নেবে না শিক্ষার্থীরা

১১ জুন ২০২০, ০৯:৩৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস প্রাদুর্ভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) চলমান অনলাইন ক্লাসে অংশ নিতে প্রশাসনের নিকট ১২ দফা দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু এসব দাবি নির্দিষ্ট সময়ের মেনে না নেওয়ায় অনলাইন ক্লাসে আর অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তারা।

বুধবার অনলাইন ক্লাস বর্জনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংকট চলাকালীন সময়ে গত ৩১ মার্চ থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং মানসিক কারণে অধিকাংশ শিক্ষার্থী তাতে অংশগ্রহণ করতে ব্যর্থ হলে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অনলাইন ভিত্তিক সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, গত ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়। ১ জুন থেকে পুনরায় অনলাইন ক্লাস চালু করার ঘোষণা দেয়া হলে শিক্ষার্থীরা ১২টি দাবি মেনে নেয়ার শর্তে অনলাইন ক্লাসে ফেরার সম্মতি জানায়। পাশাপাশি ৩ কার্যদিবসের মাঝে দাবিগুলো সম্পূর্ণভাবে মেনে না নিলে যাবতীয় অনলাইন কার্যক্রম বয়কটের সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দেয়।

শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে গেলেও তাদের দাবি মেনে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার ফলে শিক্ষার্থীরা সকল ধরনের অনলাইন শিক্ষা কার্যক্রম বয়কটের চূড়ান্ত ঘোষণা দেয়।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬