২ জুন খুলছে না বশেমুরবিপ্রবি

© ফাইল ফটো

আগামী ২ জুন থেকে সীমিত পরিসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) দাপ্তরিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ জুন পর্যন্ত বশেমুরবিপ্রবির সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং এ সম্পর্কিত পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।

এর আগে আজ (শুক্রবার) সকালে ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন সাক্ষরিত অপর একটি বিজ্ঞপ্তিতে ২ জুন থেকে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্বের বিজ্ঞপ্তিটি প্রদান করেছিলাম। পরবর্তীতে ইউজিসির বিজ্ঞপ্তিটি পাই যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একারণে আমরা পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করেছি।’

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬