করোনায় আক্রান্ত নোবিপ্রবির এক শিক্ষক

২৯ মে ২০২০, ০৫:০৬ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এক শিক্ষকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৯ মে) আক্রান্ত শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে স্যাম্পল দিয়ে আসি। আজকে ভোর ৫ টায় রিপোর্ট পজেটিভ আসে। বাসায় অন্যান্যদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অন্যান্যদের এখনো পরীক্ষা করানো হয়নি। পরীক্ষা করানো হলে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যাবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী মোবারক হোসেন তার পরিবারের ৫ জনসহ আক্রান্ত হওয়ার পর বাসায় থেকে সবাই সুস্থ হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন।এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১২-১৩ বর্ষের শিক্ষার্থী বাবা-ভাইসহ তিনজন আক্রান্ত হওয়ার পর একজন সুস্থ হয়েছেন, বাকি ২ জনের অবস্থা ভালোর দিকে রয়েছে বলে জানান আক্রান্ত হওয়া শিক্ষার্থী।

তিনি বলেন, আমরা দুইভাই প্রাতিষ্ঠানিক আইসোলশনে ছিলাম। এর মধ্যে ছোটভাই সুস্থ হয়ে ঈদের আগের দিন বাসায় ফিরেছে। আমার আর আব্বুর অবস্থাও ভালোর দিকে রয়েছে।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬