বশেমুরবিপ্রবি কর্মকর্তা করোনা আক্রান্ত

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক প্রশাসনিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকায় বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন ওই কর্মকর্তা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম করেন। তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা এবং তার স্বামী করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ছুটির পর থেকেই ওই কর্মকর্তা পরিবারের সাথে ঢাকায় ছিলেন এবং বর্তমানে ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন।”

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে গত ১৮ মার্চ থেকে বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রম এবং ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬