ঈদ উপহার নিয়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে বশেমুরবিপ্রবিসাস

© টিডিসি ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়টির সংবাদিকদের সংগঠন বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।

করোনা এবং সাম্প্রতিক ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ও অস্বচ্ছল আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সর্ম্পক, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স, লাইস্টক সাইন্স এণ্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার স্বরূপ আর্থিক অর্থ প্রদান করেছে সাংবাদিক সমিতির সদস্যরা।

এ বিষয়ে সমিতির সভাপতি শামস্ জেবিন বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ও অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। দেশের এই সংকটপন্ন সময়ে আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাদের পাশে থাকার চেষ্টা করব।

সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আমারা সব সময় লক্ষ্য রাখি আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী সমস্যায় জর্জরিত কিনা, তারই ধারাবাহিকতায় আমাদের এই ছোট প্রয়াস। ভবিষ্যতে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোন সমস্যায় তাদের পাশে আছি।

আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত
  • ০৪ আগস্ট ২০২৬
জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬