বিশ্ববিদ্যালয় মাঠে ধান চাষ করে খাদ্য ঘাটতি পূরণ করবে হাবিপ্রবি

২১ মে ২০২০, ০৪:০১ PM
ধানের চারা রোপন করছেন বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা

ধানের চারা রোপন করছেন বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা © টিডিসি ফটো

করোনাবাইরাস দূর্যোগ পরবর্তী দেশের খাদ্য ঘাটতি পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গবেষণার মাঠের প্রায় ১০ একর জমিতে আউশ ও বিনা ৭ ধান রোপনের কার্যক্রম শুরু করেছে।

বুধবার মাঠে উপস্থিত থেকে ধানের চারা বপন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. শ্রীপতি সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক ড. এস. এইচ. এম গোলাম সারওয়ার, খামার তত্ত্বাবধায়ক কৃষিবিদ আহসানুল কবির, উপ-সহকারী খামার তত্ত্বাবধায়ক আতিয়ার হোসেন।

ধানের চারা বপন কার্যক্রমে মুঠোফোনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। তিনি বলেন, করোনা পরবর্তী খাদ্য ঘাটতি মোকাবেলায় কোন জমি যেন পতিত না থাকে এবং প্রতি ইঞ্চি জমির যেন সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের খামার বিভাগ মাস্টাররোল শ্রমিকদের সাহায্যে গবেষণা মাঠের জমি ব্যবহার করে যে কার্যক্রম হাতে নিয়েছে এতে আমি অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে হাবিপ্রবি দেশের খাদ্য সংকট মোকাবেলায় কিছুটা হলেও অবদান রাখতে পারবে বলে আমি আশা করি।

এসময় তিনি দেশের এই দুর্যোগকালীন সময়ে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের ক্রান্তিলগ্নে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে হাবিপ্রবি সর্বদা সরকারের পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

ধানের চারা তুলছেন বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা

প্রসঙ্গত, ধানের পাশাপাশি প্রানিজ আমিষের চাহিদা পূরণে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি খামারে সহস্রাধিক সোনালী জাতের মুরগির বাচ্চা লালিত পালিত হচ্ছে।

আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত
  • ০৪ আগস্ট ২০২৬
জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬