প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লাখ টাকা দিল রাবিপ্রবি

১৮ মে ২০২০, ০৭:৪১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশজুড়ে চলছে লকডাউন। এ অবস্থায় সবচেয়ে খারাপ সময় পার করছে নিম্ন আয়ের মানুষগুলো। পরিস্থিতি মোকাবেলায় সরকারর পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাও। এ ধারাবহিকতায় করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মানবিক সহায়তা হিসেবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ এ লাখ টাকা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

আজ সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের কাছে এ অর্থ হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমার পক্ষে এ অর্থ হস্তান্তর করেন উপ-পরিচালক (হিসাব) সাইফুল আলম।

প্রসঙ্গত, গত মার্চ মাসের ৩১ তারিখে হতদরিদ্র মানুষদেরকে সহায়তার উদ্দেশ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত
  • ০৪ আগস্ট ২০২৬
জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬