অনুমতি ছাড়া হাবিপ্রবিতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯ PM

© ফাইল ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) টিএসসি এবং আশেপাশের এলাকায় পূর্বানুমতি ব্যতীত উচ্চশব্দে গান বাজনা বা যেকোনো ধরণের পিকনিকের আয়োজন করতে নিষেধাজ্ঞা জারি করার পর এবার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে একাডেমিক ও প্রশাসনিক ভবনের আশেপাশে যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ১৭ ডিসেম্বর ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আশপাশের এলাকায় বিনা অনুমতিতে উচ্চে শব্দে গান বাজনা ও পিকনিকের আয়োজন করা থেকে সকলকে বিরত থাকার জন্য বলা হয়।

এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগ: সমস্যা
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬