নোবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি নাদিম সম্পাদক নাঈম

২৭ জানুয়ারি ২০২০, ১১:২৪ AM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত সংগঠন নোবিপ্রবি বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২০ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নাদিম এবং সম্পাদক করা হয়েছে নাঈমকে।

রোববার (২৬ জানুয়ারি) ব্যবসায় প্রশাসন বিভাগের শ্রেণীকক্ষে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. এস. এম. মাহবুবুর রহমান এবং ক্লাবের সদ্য সাবেক সভাপতি মো. নকিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ্ বিন ইসলাম নাদিম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু নাঈম।

কমিটিতে সহ- সভাপতি হিসেবে মো. নাজমুল হোসাইন ও মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান ও মো. ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মো. সুজাউদ্দিন রনি, রিয়াজ হাসান ও মো. নুরুল আবসার নির্বাচিত হয়েছেন।

ক্লাবটির নতুন কমিটির প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো.অাব্দুল কাঈয়ুম মাসুদ, মাসুম মিয়া, মো. মাহবুবুল হক এবং শফিকুল আলম।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬