আমরণ অনশনে অসুস্থ দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

২০ জানুয়ারি ২০২০, ১২:৫৫ AM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একীভূতকরণের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ইটিই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আকাশ বিশ্বাস এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাফিসা। তাদের মধ্যে আকাশ বিশ্বাস রবিবার দুপুর ২টায় এবং নাফিসা রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন। উভয়েই বর্তমানে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দুর্বলতা এবং শীতের কারণেই এই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, রবিবার রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা অনশন ভাঙতে সম্মত হননি। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ইটিই তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার বলেন, উপাচার্যসহ শিক্ষকদের আশ্বাসে আমরা ১৬ জানুয়ারি অনশন কর্মসূচি স্থগিত করে ১৭ জানুয়ারি আলোচনায় বসেছিলাম। আলোচনায় আমরা ২৬ জানুয়ারির মধ্যে আমাদের দাবির যৌক্তিকতা বিচারে একটি তদন্ত কমিটি গঠনসহ তিনটি প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রস্তাবে রাজি হয়নি। এখন আর আলোচনার কোনো সুযোগ নেই এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান বলেন, আমরা তাদের প্রতি আন্তরিক কিন্তু এটি এমন কোনো বিষয় নয় যেটি স্বল্প সময়ে সমাধান করা সম্ভব।

উল্লেখ্য, ২০১৯ এর ১৭ অক্টোবর থেকে ইটিই বিভাগকে ইইই বিভগের সাথে একীভূতকরণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ ইটিই এর চাকরির ক্ষেত্র ক্রমাগত কমে যাচ্ছে এবং পাঠ্যক্রম প্রায় একই হলেও ইইই গ্রাজুয়েটদের তুলনায় ইটিই গ্রাজুয়েটদের চাকরির সুযোগ কম।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬