কৃষিবিদ আব্দুল মান্নান এমপির মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

১৮ জানুয়ারি ২০২০, ০৫:০৫ PM
কৃষিবিদ আব্দুল মান্নান

কৃষিবিদ আব্দুল মান্নান

বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)উপাচার্য প্রফেসর ড.মু.আবুল কাসেম। এক শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ল্যাডএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষিবিদ আব্দুল মান্নান এম.পি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিন বারের সংসদ সদস্য বর্ষীয়ান এই নেতা ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন।

তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া একাদশ সংসদের কৃষি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬